Loading ...
  • Wed, 04 Mar 2026, 09:55 pm
আবহাওয়া ব্যানার

আগামীকাল কলাপাড়ায় যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

নিউজ রুম / ৯৭
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।

পটুয়াখালীর কলাপাড়ায় ১ যুগ পরে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আগমী কাল (৩০ সেপ্টেম্বর) কলাপাড়া পৌর শহরের শেখকামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্টিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রের নির্দেশে যুবলীগ জেলা সভাপতি অ্যাডভোকেট মো.শহিদুল ইসলাম ও সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মো.সোহেল স্বাক্ষরিত এক নোটিশের ভিত্তিতে এই সম্মেলন আয়োজন করা হয়েছে ।সম্মেলনকে ঘিরে কলাপাড়ায় এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে শেখকামাল অডিটোরিয়াম সহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমুহে ব্যানার ফেস্টুন টাঙিয়ে প্রচারণা চালাচ্ছে পদ প্রত্যাশী সমর্থকরা কলাপাড়া উপজেলা যুবলীগের সভাপতি পদে এরই মধ্যে একাধীক বাঘা বাঘা নেতা তার প্রার্থীতা ঘোষনা করেছে। এদের সকলকে ঘিরে আলোচনা এখন তুঙ্গে। যুবলীগের একাধিক তৃনমুল নেতাকর্মীর দাবি আগামীসংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে দলকে সুসংগঠিত রাখবে এমন যোগ্য প্রার্থীকে সভাপতির দায়ীত্ব দেওয়া হবে এমনটাই প্রত্যাশা তাদের। অপরদিকে সাধারণ মানুষের চাওয়া মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ। তাই এই বিষয়ে শির্ষস্থানীয় নেতৃবৃন্দের দিকে চেয়ে আছেন সকলে। তারা মনে করেন সঠিক ও যোগ্যপ্রার্থীকে যোগ্য আসনে বসানো হবে।

এবিষয়ে পটুযাখালী জেলা যুবলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মো. সোহেল বলেন, সংগঠনকে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমরা সম্মেলনের উদ্যোগ নিয়েছি। এখানে যোগ্য ব্যক্তিকে যথাযথ মূল্যায়ন করা হবে বলে তিনি জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/