মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ
বরগুনায় ফের কিশোর গ্যাং গ্রুপ হোতা বাপ্পীর নেতৃত্বে অপরাধ সংগঠিত হয়েছে। এবার এক কলেজ ছাত্রকে অপহরণ করে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবী করার ঘটনায় বরগুনা ডিবি পুলিশের অভিযানে তার দুই সদস্য গ্রেপ্তার হয়েছে। এছাড়া বরগুনা শহরে ডিবির কিশোর গ্যাং ও মাদক নির্মূল অভিযান পৃথক পৃথক ভাবে ইয়াবা ও গাঁজা সহ ৪ জনকে আটক করেছে।
জানাগেছে গত তিন দিন পূর্বে চালিতাতলী এলকায়া বাপ্পী ও তার সহযোগীরা মার্বেল খেলতে ছিল। এ সময় সজীব মটরসাইকেল চালিয়ে যাওয়ার কারণে সজিবের মটরসাইকেল গতিরোধ করে মুখ থেকে থুতু কচুপাতার উপর রেখে তা আবার খাওয়ায়। এই ঘটনার প্রতিবাদ করে সজীবের চাচাতো ভাই বাবুল। বাবুল প্রতিবাদ করার কারণেই বাবুলকে অপহরণ করে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবী করে কিশোর গ্যাং হোতা বাপ্পী।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্য মোঃ শহিদুল ইসলাম মিলন বলেন, বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের উরবুনিয়া গ্রামের কিশোর গ্যাং অপরাধী বাপ্পি গতকাল সন্ধ্যায় ক্রোক স্লুইজ গেইট এলাকা থেকে ডিএন কলেজ ছাত্র বাবুল হোসেন কে চাকু দেখিয়ে অপহরণ করে মটরসাইকেল যোগে নিয়ে যায়। এম বালিয়াতলী ইউনিয়নের নিমতলী হুজুর বাড়ির বাস স্ট্যান্ড থেকে ভিতরে একটি মাটির রাস্তায় দাড়িয়ে ভিকটিম বাবুল কে তার ভাইয়ের নিকট পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে বলে। ভিকটিমের ভাই রিপন বরগুনা ডিবিকে জানালে ডিবির উপ পরিদর্শক জাহিদ মিয়ার নেতৃত্বে সহকারী পরিদর্শক রুবেল হাওলাদার সহ অভিযান চালিয়ে বাপ্পী গ্রুপের দুই সদস্য কে ঘটনাস্হল থেকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশের উপস্থিতি পেয়ে বাপ্পী ও তার সহযোগী হাসিব সহ অন্য একজন পালিয়ে যায়। গ্রেপ্তার কৃতরা হলো হেউলিবুনিয়া গ্রামের সিয়াম (১৬) ও জাহিদ (১৯)। গ্রেপ্তারকৃতদের পরে তাদেরকে বরগুনা থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে রাত বারোটার সময় ভিকটিমের ভাই রিপন বাপ্পী সহ ৫ জনের নামে একটি অপহরণ মামলা দায়ের করে।
তিনি আরো বলেন, গতকাল রাত পৌনে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, বরগুনা’র অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান এর নেতৃত্বে এসআই মোঃ মারুফ আহম্মেদ সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন পৌরসভার ৮নং ওয়ার্ডের নাথপট্টি লেকের পশ্চিম পাশে পাকা সড়কের উপর থেকে কৃষ্ণ কর্মকার (৩০), পিং- মৃত ফনি ভূশন করমকার, সাং- নাটপট্টি লেকপাড় ৮নং ১৪ পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এছাড়াও গতকাল সন্ধ্যা সোয়া সাতটার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, বরগুনা’র অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান এর নেতৃত্বে এসআই মোঃ জাহিদ হোসেন মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধৃত আসামী তন্ময় কর্মকার(২৫), পিং- শ্যামল কর্মকার , সাং- কলেজ রোড ৮নং ওয়াড বরগুনা পৌরসভা, মোঃ ইউনুস চৌধুরী নোমান (২৬) পিং- আঃ রব, সাং- মুসলিম পাড়া, কলেজ রোড ৮নং ওয়ার্ড এবং মোঃ তরিকুল ইসলাম (২৬) পিং-গোলাম সরোয়ার, সাং- আমতলার পাড় এদেরকে ২৫ গ্রাম অবৈধ মাদক গাজা সহ গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজার মূল্য অনুমান ৩,০০০/- টাকা।
উল্লেখিত পৃথক মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেফতারের ঘটনায় সংশ্লিষ্ট বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
tawhidit.top/