Loading ...
  • Sun, 20 Sep 2026, 06:47 pm
আবহাওয়া ব্যানার

পটুয়াখালীতে ইয়াবা ব্যবসায়ী যুবক গ্রেফতার

নিউজ রুম / ২০৮
বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

পটুয়াখালী সংবাদদাতা।।
পটুয়াখালীর দশমিনায় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দিবগত মধ্য রাতে উপজেলার মধ্য আরজবাগী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো.মিলন পাটোয়ারী (২৯) উপজেলার সদর ইউনিয়নে মধ্য আরজবাগী ৬ নম্বর ওয়ার্ডের হোসেন পাটোয়ারীর ছেলে।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মধ্যে রাতে দশমিনা থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ইয়াবা সেবন ও বিক্রয়কালে মো.মিলন পাটোয়ারীকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/