Loading ...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ সংবাদদাতা।। / ৪৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

সাইফুল ইসলাম গোপালগঞ্জ, সংবাদদাতা।।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ শহরের মানিকদাহ হাউজিং মাঠে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জি এম সরফরাজ। উদ্বোধন শেষে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে প্রদর্শনীর ২১টি স্টল ঘুরে দেখেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন গোপালগঞ্জ আইএলএসটির সিনিয়র ইনস্ট্রাক্টর ডা. প্রিয়াংকা রানী মোদক। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জি এম সরফরাজ। খামারিদের পক্ষে বক্তব্য দেন মো. ইয়াহিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. ফকির এফএমএ মালেক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. ছরোয়ার হোসেন সিকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ভবেন চন্দ্র বাইনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার বলেন, সরকার প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করার উদ্যোগ নিয়েছে। দেশের উৎপাদিত প্রাণিজ পণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে কাজী হ্যাচারির মাধ্যমে হ্যাচিং ডিম নাইজেরিয়ায় রপ্তানি করা হয়েছে। এ ছাড়া দই, মিষ্টি, রসমালাই ও মাংসসহ বিভিন্ন প্রাণিজ পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু উৎপাদন বাড়ানো নয়, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি খামারিদের আধুনিকায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে প্রদর্শনীতে বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবনা তুলে ধরা হয়েছে, যাতে খামারিরা সেগুলো সম্পর্কে জানতে পারেন এবং নিজেদের খামারে প্রয়োগ করতে পারেন।


এ ক্যাটাগরির আরো নিউজ