Loading ...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

দেবীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

সঞ্জু বনিক সৌরভ, জেলা সংবাদদাতা, পঞ্চগড়।। / ২৫
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

সঞ্জু বনিক সৌরভ জেলা সংবাদদাতা পঞ্চগড়।।

পঞ্চগড়ের দেবীগঞ্জে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি শেষে হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া।

আলোচনা সভায় বক্তারা আধুনিক প্রযুক্তিতে গবাদিপশু পালন, খামারিদের প্রশিক্ষণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সরকার, সংশ্লিষ্ট দপ্তর ও খামারিদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ