সাইফুল ইসলাম গোপালগঞ্জ সংবাদাতা।।
গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. জামাল ফকির।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে জামাল ফকির জানান, তাঁর অজান্তে ও অনুপস্থিতিতে তাঁকে কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য করা হয়েছিল। কমিটিতে নিজের নাম থাকার বিষয়টি জানতে পেরেই তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন তিনি।
তিনি আরও জানান, ভবিষ্যতে বিএনপির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকবে না। জামাল ফকির কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।