‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি কর্মকর্তা মো. তন্ময় ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম তানজির নাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ, প্রান্তিক খামারি মো. হাসান শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. লুৎফুর রহমান ও উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন এবং প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মধুখালী, ফরিদপুর।