Loading ...
  • Mon, 02 Nov 2026, 04:05 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালন

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩৪
রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন)
কলাপাড়া, পটুয়াখালী।।

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় র‍্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, যুবঋণের চেক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উদ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর-রশিদ এবং বেসরকারি উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা আভাসের প্রকল্প ম্যানেজার মো. সবুজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, যুবকরাই শক্তি। তাদের সঠিকভাবে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রশিক্ষিত যুবসমাজ গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য। এখনো বাংলাদেশের অনেক কর্মক্ষম যুবশক্তি আছে, এটাই যুবসমাজের বড় সম্পদ। আমাদের এই জনশক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের যুবকেরা এত বেশি মেধাবী, তাঁরা সব কাজে পারদর্শিতা দেখাতে পারবেন। তাঁরাই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/