নয়ন গাইন, কলাপাড়া,পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় বাবার কাছে ঘুমানো অবস্থায় রাইয়ান নামে ১০ মাস বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের বাসিন্দা রাসেল খাঁন এর বাড়িতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটি রাসেল খান এর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬ টার দিকে রাসেল খান তার শিশু সন্তানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঘর ঝাড়া মোছা ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষন পর ঘরে গিয়ে সন্তানকে দেখতে না পেয়ে তিনি রাসেলকে ডেকে তুলেন৷ পরে অনেক খোজাখুজির পর সন্তানকে না পেয়ে বাড়ির পুকুর সেচ করেছেন। এলাকাজুড়ে করছেন মাইকিং তবুও শিশুটিকে খুজে পাওয়া যায়নি। এ ঘটনায় হাজারীর পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিখোঁজ শিশুর পিতা রাসেল খান বলেন, সকাল সারে পাঁচটার দিকে আমি রাইয়ান কে নিয়ে খাটে ঘুমানো ছিলাম। এর আধা ঘন্টা পরে আমার স্ত্রী এসে রাইয়ানকে না দেখে আমাকে জিজ্ঞেস করে রাইয়ান কই। এরপরে আমরা প্রতিবেশীদের বাড়িতে খোঁজা খুজি করে কোন সন্ধান না পেয়ে পুলিশে খবর দেই।
শিশুটির মা রুমানা বেগম বলেন, আমি সকাল সাড়ে পাঁচটার দিকে পিছনের দরজা খুলে ঘরের সামনে পিড়া লেপার কাজ করি। এমন সময় একটা কুকুর এসে খুব জোরে ডাকাডাকি করলে ভাবি আমার ছেলেটা ভয় পাবে তাই ঘরে আসি। কিন্তু এসে আর ঘরের বাবার পাশে ঘুমানো রাইয়ান কে দেখতে পাইনা। এরপরে সব জায়গায় খোঁজা খুঁজি করি কিন্তু কোথাও পাই নাই।
প্রতিবেশী ওসমান গনী বলেন, আমার জীবনে এমন ঘটনা শুনিনাই। আমরা বাচ্চা চুরির ঘটনা শুনে এলাকার শত শত লোক ছুটে এসেছি। আমরা এলাকাবাসী আতঙ্কিত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা শিশুটিকে ফিরে পেতে চাই। আর আমরা যেন ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে নিরাপদে থাকতে পারি সরকার তথা প্রশাসনের কাছে এর নিরাপত্তা চাই।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু নিখোজের ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
tawhidit.top/