Loading ...
  • Fri, 21 Aug 2026, 10:52 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেফতার

কলাপাড়া প্রতিনিধি। / ১৪৬
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি উপজেলার ধূলাসার ইউনিয়নের অনন্তপাড়ায় ঘটে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সেকান্দার চৌকিদারের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার সেকান্দার চৌকিদার অনন্তপাড়া এলাকার মৃত মোতাহার আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত সেকান্দার চৌকিদার একই এলাকায় বসবাস করায় মাঝেমধ্যে ভিকটিমের বাড়িতে আসা-যাওয়া করতেন। গত ১৪ আগস্ট রাত আনুমানিক ৮ টা থেকে ৮ টা ৩৫ মিনিটের মধ্যে খাবারের প্রলোভন দেখিয়ে চার বছরের শিশুটিকে তার পৈত্রিক বাড়ির সংলগ্ন খালপাড়ে নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ২০ আগস্ট মহিপুর থানায় লিখিত এজাহার দায়ের করা হলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মহিপুর থানার মামলা নং-০৭, তারিখ ২০ আগস্ট ২০২৬ রুজু করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই (নিরস্ত্র) শেখ ফিরোজ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলা রুজুর কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে রাত ৭টা ৫৫ মিনিটে অভিযুক্ত সেকান্দার চৌকিদারকে গ্রেফতার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, “চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মামলা রুজুর পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তদন্ত কার্যক্রম আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/