Loading ...
  • Thu, 02 Jul 2026, 12:08 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যাক্তির ৩ মাসের কারাদণ্ড

মো.জাহিদুল ইসলাম। / ৫৩
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অ্যালকোহল সেবনের দায়ে জালাল তালুকদার (৫৬) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া থানার একটি টহল দল অভিযান চালিয়ে অ্যালকোহল সেবনরত অবস্থায় জালাল তালুকদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে কিছু অ্যালকোহল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অ্যালকোহল আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।

মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিকের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসে। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযুক্তকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আসামি নগদ ১০০ টাকা
প্রদান করায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড মওকুফ করে। তিন মাসের সাজা বহাল রেখে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/