Loading ...
  • Mon, 01 Jun 2026, 11:11 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় মিথ্যা মামলাদিয়ে হয়রানি ও মানষিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৫০
সোমবার, ১ জুন, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় মিথ্যা মামলাদিয়ে হয়রানি ও মানষিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী আ.হক ঘরামী। তিনি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের বাসিন্দা। তার অভিযোগ একই গ্রামের বাসিন্দা প্রতিবেশী দুবাই প্রবাসী মো.ফরিদ উদ্দীনের স্ত্রী মোসা.রুমানা বেগম তার সীমানায় লাগানো গাছের মাধ্যমে তার বসত ভিটা ও পুকুরের ক্ষতি সাধন করতেছে। এর প্রতিবাদ করলে রুমানা বেগম তাকে বিভিন্ন মামলা মকদ্দমা দিয়ে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করিয়া আসিতেছে।

ফরিদ উদ্দিন বলেন, রুমানা বেগমের সাথে তার কোন জমিজমা সংক্রান্ত বিরোধ নাই। তবে তিনি ও রুমানা বেগম একই দাগ ও খতিয়ানে জমি ক্রয় করিয়া বাড়িঘর করে বসবাস করছেন। কিন্তু আমি অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ায় রুমানা বেগম নানা অজুহাতে আমার নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসতেছে। তিনি আমার সিমানায় গাছ লাগিয়ে তার দ্বারা আমার বাড়ি ও পুকুরের ক্ষতিসাধন করছে। এর প্রতিবাদ করলে উল্টো আমাকে বাড়িছাড়া করার হুমিকি দেয়। তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায়,তাদের যা মন চায় তা করে বেড়ায়। ফলস্বরূপ রুমানা বেগম আ.হকের বিরুদ্ধে অন্তত তিনটি মিথ্যা মামলা করে তিন লক্ষাধিক টাকা ক্ষতিসাধন করেছে। তাই তিনি রুমানা বেগমের অত্যাচার থেকে বাঁচতে ও মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসন সহ সমাজের গন্যমান্য ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করেছেন। যাতে তিনি ওই বাড়িতে পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে শান্তিতে বসবাস করতে পারেন।
সাংবাদ সম্মেলনে ভূক্তভোগী আব্দুল হক ঘরামীর পরিবার ও কলাপাড়া উপজেলা প্রেসক্লাব’র সভাপতি মো. কবির তালুকদার, কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারন সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপাস্থিত ছিলেন|
এবিষয়ে রুমানা বেগমের কাছে জানতে চাইলে তার মুঠোফোন বন্ধ পাওয়াযায়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/