Loading ...
  • Wed, 20 মে 2026, 09:57 am
আবহাওয়া ব্যানার

বাঁচতে চায় কুয়াকাটার রশিদ মিয়া প্রয়োজন আর্থিক সহযোগিতা অর্থ ও চিকিৎসা কষ্টে মানবেতর জীবনযাপন

মাহতাব হাওলাদার, মহিপুর, প্রতিনিধি।। / ৮৮
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধিঃ
কুয়াকাটার অত্যন্ত পরিচিত ও মানবিক মানুষ আঃ রসিদ মিয়া আজ গুরুতর অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে তিনি কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই কুয়াকাটার ট্রাফিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকের মতো দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনে ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, আন্তরিক ও পরিশ্রমী। স্থানীয়দের কাছে তিনি ছিলেন এক পরিচিত ও আস্থার প্রতীক।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগলেও অর্থ সংকটের কারণে তার প্রয়োজনীয় চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না। জীবনের এই কঠিন সময়ে পাঁচ ছেলে থাকলেও পাশে নেই কেউ। বর্তমানে তিনি আলীপুরে তার মেয়ে ও জামাই বেল্লাল মিয়ার বাসায় অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, সমাজ ও মানুষের কল্যাণে নিজের সময় ও শ্রম উৎসর্গ করা এই মানুষটি আজ চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তার চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হয়ে উঠছে না।

এমন মানবিক সংকটে সমাজের বিত্তবান, হৃদয়বান ও সহানুভূতিশীল মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। সবার সামান্য সহযোগিতাই রসিদ মিয়ার চিকিৎসায় বড় সহায়তা হতে পারে এবং ফিরিয়ে আনতে পারে তার জীবনে নতুন আশার আলো।

সবাই তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

যোগাযোগ:
বেল্লাল (মেয়ে জামাই): ০১৭১৭-৯০৬৬৪৭
বিকাশ (রসিদ মিয়ার মেয়ের নম্বর): ০১৭১০-৬৪৭৭৪২


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/