Loading ...
  • Tue, 19 মে 2026, 10:15 am
আবহাওয়া ব্যানার

নিত্যকন্ঠ নিউজে সংবাদ প্রকাশের পর হারানো নাজমা বেগমকে খুঁজে পাওয়া গেছে

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১৪০
সোমবার, ১৮ মে, ২০২৬

কলাপাড়ায় নিখোঁজ নারীর সন্ধান পাওয়া গেছে

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ নারী নাজমা (৪৫) বেগমকে খুঁজে পাওয়া গেছে। গতকাল রাতে “নিত্যকন্ঠে ” সংবাদ প্রকাশের পর উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সংলগ্ন তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে খুঁজে পাওয়া যায়। আজ সকাল নয়টায় তাকে তার স্বামীর বাড়ি বালিয়াতলী ইউনিয়নের আই আম পাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছে তার আপন ভাইয়ের ছেলে নীলগঞ্জের বাসিন্দা মো. মেহেদী হাসান।
মেহেদী বলেন, নিত্য কন্ঠে সংবাদ প্রকাশের পর রাত একটার দিকে আমার ফোনে ফোন করে এক আত্মীয় জানায় তোমার ফুফু আমাদের বাড়িতে রয়েছে। উনি আমাদের আত্মীয় ঠিকই তবে ফুফু যে ওখানে গিয়ে পৌঁছাবে এমনটা আমাদের ধারণাই ছিল না। ফুফু নিখোঁজের পর থেকে আমাদের নিকটাত্মীয় যেসকল জায়গা ছিল সকল জায়গায় খুঁজেছি। কিন্তু আজ তাকে যে জায়গায় পেয়েছি সেই আত্মীয়দের বাড়িতে যাবে এটা আমারা চিন্তায় করিনি। ধন্যবাদ নিত্য কণ্ঠকে তার মাধ্যমেই আমরা আমার ফুফুকে পেয়েছি।

উল্লেখ্য নিখোঁজ নাজমা বেগম শুক্রবার (১৫ মে) সকাল ১০ টায় তার স্বামীর বাড়ি বালিয়াতলী থেকে মোটরসাইকেল যোগে কলাপাড়া হসপিটালের সামনে নামেন। এরপর থেকে তিন দিন যাবৎ নিখোঁজ ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/