নয়নাভিরাম গাইন ( নয়ন ) কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার একমাত্র মাধ্যম রহমতপুর খালের (জীনখাল) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দ্বিতীয় ধাপে শুরু করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৮ মে ) সকাল ১০ টার দিকে রহমতপুর কালভার্ট সংলগ্ন থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োজিত থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ ও সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক। এছাড়াও এতে কলাপাড়া থানা পুলিশ, কলাপাড়া পৌরসভার কর্মকর্তা- কর্মচারী,পল্লী বিদ্যুৎ প্রতিনিধি,ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা সহযোগিতা করেছে।
প্রশাসন সূত্রে জানাযায়,পর্যায়ক্রমে খালের দুইপাড়ের পাঁকা, কাচা সকল অবৈধ স্থাপনা এবং রাডার সংলগ্ন হয়ে একেবারে খালের মধ্যে যে অবৈধ স্থাপনা রয়েছে সব ভাঙা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশে এই অভিযান চলছে। গতকালকেও অবৈধ দখলকারীদের মাইকিং করে নিজ উদ্যোগে তাদের স্থাপনা অপসারণ করতে বলা হয়েছে। অনেকেই নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছেন আবার কেউ কেউ সরাননি সেগুলো আমরা ভেঙ্গে দিচ্ছি। তিনি আরও বলেন, শুধুকাঁচা স্থাপনাই নয় খালের সিমানা নির্ধারন করে আমরা রেডমার্ক করে দিচ্ছি। এরমধ্যে সম্মানিত নাগরিকরা তাদের স্থাপনা যদি সরিয়ে না নেয় তবে স্কবেটর মেশিন দিয়ে ভেঙ্গে দেওয়া হবে। শুধু বাসাবাড়ি নয় খালের মধ্যে একটি মাদ্রাসা রয়েছে,সেটিও তারা নিজ উদ্যোগে সরিয়ে না নিলে আমরা ভেঙে দেবো। এই খালটি দখলমুক্ত হলে পৌর শহরের প্রাণ ফিরে পাবে। এটার প্রস্তাবনা দেওয়া আছে এটি খনন হলে
এটি দৃষ্টিনন্দন হবে।
উল্লেখ্য এর আগে বৃহস্পতিবার (১৪ ই মে) দিনভর প্রথম দফায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। তিনদিন বিরতির পর আবারও শুরু করেছে। যদি এরমধ্যেই সম্পন্ন না হয় তবে ঈদের আগে অথবা ঈদ পরবর্তী আবার উচ্ছেদ অভিযালন চালানো হতে পারে
tawhidit.top/