Loading ...
  • Tue, 19 মে 2026, 10:14 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সোদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি। / ২৩২
সোমবার, ১৮ মে, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামের এক সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সারে নয়টায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী নাসির সিকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারী প্রায় আট বছর ধরে সৌদি আরবে থাকতেন। আটদিন আগে সৌদি থেকে গ্রামের বাড়িতে আসার পরই স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার ঝাগড়াঝাটি লেগেই থাকতো। গতকাল সন্ধ্যার পরে স্বামী নাসির উদ্দিন তার কাছে টাকা দাবি করলে সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এসময় নাসির তাকে মারধর করে। এরপরে রাতে স্বামী-স্ত্রী ঘরেই ছিলেন। ভোররাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়ে পালিয়ে যায়। পরে সকালে এলাকাবাসীরা ওই বাড়িতে গিয়ে আঙিনায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/