পটুয়াখালীর কলাপাড়ায় নদীর তীর থেকে এক অজ্ঞাত (২৫ ) এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ মে) বিকেল চারটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামের রাবনাবাদ নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় লাশ টি খালিগায়ে এবং পড়নে লাল রংয়ের সালোয়ার পড়া ছিলো।
স্থানীয় বাসিন্দারা মরদেহটি তীরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তবে লাশটি নদী থেকে ভেসে এসেছে কিনা বা ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।
খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় বা মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
পায়রা বন্দর নৌপুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ঘটনাস্থলে নৌ-পুলিশ সদস্য উপস্থিত রয়েছে। পিবিআই ও সিআইডি টিমের তদন্তের পর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে
tawhidit.top/