মো: ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া ( পটুয়াখালী)।
রোদ আর গরমে উপকূলীয় অঞ্চল কলাপাড়া উপজেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ঘর থেকে বের হওয়া মুসকিল। পানির অভাবে ছটফট করে গবাদীপশুরা। কৃষকেরা ফসল তুলতে হিমশিম খাচ্ছে রোদের মধ্যে। শ্রমজীবীরা বিপাকে। গো- খাদ্য চরমে। ঠিক এমন সময় তাপ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আসমানের মালিকের কাছে ক্ষমা চেয়ে দু হাত উচিয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রবিবার (২৮এপ্রিল) সকাল ৬.৩০ মিনিটে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুরের দৌলতপুর সালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ময়দানে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
নামাজ ও দোয়া পরিচালনা করেন উপজেলার একমাত্র কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন হাওলাদার।
এসময় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের মুসল্লীরা নামাজে অংশ নেন। এ সময়ে মুসুল্লিদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে।
নামাজে অংশ গ্রহন করা তাহেরপুর টিলা মসজিদের ইমাম মাওঃ অহিদুজ্জামান বলেন, গো খাদ্য, পানি, অসহনীয় গরম থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
কলাপাড়া মোজহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক অধ্যক্ষ মো. খালেক ফারুকী বলেন। আল্লাহর কাছে মনের থেকে মোনাজাত করছি তিনি যেন আমাদের নামাজ ওদোয়া কবুল করেন। বৃষ্টি দিয়ে যেন তিনি তার জমিনকে শীতল করে তার বান্দাদের মনের কষ্ট দূর করে দেন।
tawhidit.top/