Loading ...
  • Sun, 15 Mar 2026, 08:29 am
আবহাওয়া ব্যানার

শ্রীবরদীতে  পুলিশ সদস্যদের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহার  সামগ্রী বিতরণ 

নিউজ রুম / ১২৭
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

 

এসডি সোহেল রানা শেরপুর সংবাদদাতা।। 

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রীবরদী থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, নন পুলিশ ও

আউটসোর্সিং স্টাফদের মাঝে অনাবিল ঈদ আনন্দ ছড়িয়ে দিতে পুলিশ সুপার, শেরপুর এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৭  এপ্রিল রবিবার  শ্রীবরদী থানা প্রাঙ্গণে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্য ও আউটসোর্সিং স্টাফদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন শেরপুরের পুলিশ সুপার  মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে পবিত্র ঈদুল ফিতর এর অগ্রিম শুভেচ্ছা জানান এবং পুলিশ সদস্যদের যেকোনো সমস্যা বা সকল সংকটে প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি)  কাইয়ুম খান সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল)  মোঃ দিদারুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত   আঃ লতিফ মিয়া সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ ও  আউটসোর্সিং স্টাফ উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/