Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:39 am
আবহাওয়া ব্যানার

মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজা সহ যুবক আটক

নিউজ রুম / ১০৬
সোমবার, ১১ মার্চ, ২০২৪

 

ভোলা প্রতিনিধি।।

ইলিশা ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ ১১ই মার্চ বিকেল ৪ টার দিকে ইলিশা ফেরিঘাট সংলগ্ন লক্ষীপুরগামী লঞ্চঘাটে পুলিশ যুবক শাহবউদ্দিনকে ২ কেজি গাঁজা সহ আটক করেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সংগীয় ফোর্স এসআই রবিন এএসআই আহসান সহ একটি চৌকস আভিযানিক টিম এ মাদক কারবারিকে আটক করেন।

আটক সাহাবউদ্দিন ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল কাশেমের পুত্র বলে জানান ইনচার্জ গোলাম মোস্তফা।

সাহাব উদ্দিন যাত্রী বেশে লক্ষীপুরের মজু চৌধুরীর হাট থেকে লঞ্চ যোগে আশার সময় পুলিশ সন্দেহ জনক ভাবে তার দেহ তল্লাশি করতেই তার বহনকরা ব্যাগে মিলছে দুইটি প্যােকেটে মোট ২ কেজি মাদকদ্রব্য গাঁজার সন্ধান পায়।

সাহাব উদ্দিন বর্তমানে চট্টগ্রামের খুলশি থানাধীন উত্তর পাহাড়তলি এলাকার অস্থায়ী বাসিন্দা ছিলেন বলে জানাযায়।

আটক সাহাবউদ্দিনের সাথে কেউ জড়িত রয়েছে কিনা তা জিজ্ঞাসাবাদে প্রমান পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। শাহাবুদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিঞা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/