Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:28 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় এস এসসি ব্যাচ দূরন্ত দূর্বার ২০০৪ এর বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

নিউজ রুম / ১১১
শনিবার, ২ মার্চ, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন)কলাপাড়া,পটুয়াখালী।।

কলাপাড়ায় এস এসসি ব্যাচ দূরন্ত দূর্বার ২০০৪ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১ লা মার্চ পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত কুয়াকাটার লেম্বুর বন সংলগ্ন এই বনভোজনের আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে কলাপাড়া থেকে মটর সাইকেল যোগে দূরন্ত দূর্বার ২০০৪ এর ৫০ এর অধিক বন্ধু কুয়াকাটা পৌঁছায়। এরপর সকালের নাস্তা শেষে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ২০০৪ এর বন্ধুের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট দূরন্ত দূর্বার এর একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে এই সংগঠনের উদ্যোক্তা ও প্রতিষ্ঠা আহবায়ক নবীন গাজীকে সভাপতি এবং মোঃ আবু তালহাকে সাধারন সম্পাদক মনোনীত করে উপস্থিত সকল বন্ধুরা। এর পর শুরু হয় পিকনিকের মুল আনুষ্ঠানিকতা এরমধ্যে ছিলো দৌড় প্রতিযোগিতা,মধ্যাহ্নভোজ সংগীতানুষ্ঠান, শুভেচ্ছা উপহার,হাড়িভাঙ্গা,সর্বশেষ রেফেল ড্র। এর আগে কলাপাড়া আলিফ হোটেলে বসে প্রবাসী বন্ধু এরসাদুল্লার দেয়া সুন্দর পেষ্ট কালারের টি সার্ট দেয়া হয় প্রত্যেক বন্ধুকে। এছাড়াও বন্ধু মাসুমের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দূরন্ত দূর্বার লোগো লাগানো সুন্দর একটি মগ দেয়া হয় প্রত্যেক কে।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/