Loading ...
  • Mon, 09 Mar 2026, 05:35 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি শীত অনুভূত সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রী

নিউজ রুম / ১০০
রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

 

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা ।।

ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীতে কাঁপছে সর্ব দক্ষিনের কলাপাড়ার জনজীবন। রবিবার সকাল নয়টায় জেলার কলাপাড়া উপজেলায় সর্বনিম্ন ৮.৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। বিগত ৫ বছরের মধ্যে কলাপাড়ায় আজ সবচেয়ে বেশি শীত অনুভূত হয়েছে বলে দাবি স্থানীয়দের।

হাড় কাঁপানো ঠান্ডায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবি মানুষ। দুর্ভোগে রয়েছে চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। এদিকে ১০ ডিগ্রীর নিচে তাপমাত্রা নামার পরও খোলা রাখা হয়েছে সকল বিদ্যালয়। জেলার সকল হাসপাতাল
গুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/