নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী) ।।
জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলা, দুর্যোগের ঝুঁকি হ্রাস,পরিবেশ সুরক্ষা নিশ্চিত করনসহ সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার(১৩ জানুয়ারী) সকাল ১১ টায় শতাধিক তরুন তরুনীরা এ পরিছন্নতা কার্যক্রমে অংশ নেয়। এডুকোর কারিগড়ি সহযোগিতায় এনএসএস(নজরুল স্মৃতি সংসদ) এমপাওয়ার প্রকল্পের আওতায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। কুয়াকাটা সমুদ্র সৈকত একটি পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্রে পরিনত করার শ্লোগান নিয়ে এসকল তরুন-তরুনীরা নিজস্ব ব্যবস্থাপনায় দিনব্যাপী এই পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনা করে। ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কুয়াকাটা সমুদ্র সৈকতের ট্যুরিস্ট পুলিশ সুপার মো.হাসনাইন। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লব,সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ বিভিন্ন গনমাধ্যম কর্মী ও এনএসএস এর কর্মকর্তা বৃন্দ। সৈকতে বেড়াতে আসা মানুষকে সচেতন করার জন্য অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো মানববন্ধন,সমুদ্র সৈকতে পরে থাকা প্লাস্টিক ও পলিথিনজাতীয় ময়লা-আবর্জনা পরিস্কার করা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
tawhidit.top/