কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা ।।
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে একটানে ধড়া পড়েছে ৯২ মন ইলিশ। বুধবার(১০জানুয়ারী)
দুপুরে এই বিপুল পরিমাণ ইলিশ মহিপুরের ঝুমুর এন্ড বাদ্রার্স নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো ২০ লক্ষ ২৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। আগে গতকাল মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার অদূরে মাছগুলো ফরিদ মাঝি নামের এক জেলের জালে এক খ্যাওয়ে ধরা পড়ে।
এবিষয়ে জেলে ফরিদ মাঝি জানান,একসপ্তাহ আগে চট্টগ্রাম থেকে ১৭ জন জেলে নিয়ে এফবি মা জননী নামের ট্রলার নিয়ে তারা গভীর সাগরে মাছ ধরতে যায়। প্রথম দিকে মাছ না পেলেও গতকাল তাদের জালে এই বিপুল পরিমান মাছ ধরা পড়ে। দীর্ঘদিন পরে এই জালে প্রচুর পরিমানে ইলিশ ধরা পড়ায় খুশি জেলে সহ ব্যবসায়ীরা।
মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজা মিয়া বলেন, ফরিদ মাঝির জালে সবচেয়ে বেশি মাছ ধরা পড়েছে। তবে অন্যান্য জেলের জালে তেমন বেশি মাছ ধরা পড়েনি। অনেক জেলের সাগরে যাওয়া-আসার খরচও উঠছে না। এতে অনেক জেলে হতাশ হয়ে পড়েছেন। এই জেলের জালে একসঙ্গে এত মাছ ধরা পড়ায় খুশি জেলে সহ ব্যবসায়ীরা। এখন অন্য জেলেদের হতাশা কাটবে।
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দীর্ঘদিন পরে এই জেলের জালে প্রচুর পরিমানে ইলিশ ধরা পড়েছে। আমরা আশা করছি ফেব্রুয়ারি ও মার্চ মাসে সব জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে।
tawhidit.top/