শফিক খাঁন ভোলা সংবাদদাতা।।
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। ভোলায় এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন নামের একটি দাতব্য সংস্থা।
সংস্থাটি ভোলায় শীতার্ত প্রান্তীক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন।
আজ ২৬ডিসেম্বর শীতার্ত প্রান্তিক জনপদের বয়োবৃদ্ধ মানুষের শীত নিবারনের জন্য ভোলা সদর উপজেলার চরজংলা এলাকায় এ কম্বল বিতরণ করেন দাতব্য এ সংস্থাটি।
সংস্থার স্বেচ্ছাসেবক হিসেবে স্থানীয় প্রতিনিধিদের সহায়তায় যাচাই-বাছাই করে বৃদ্ধ প্রতিবন্ধী অসহায় দারিদ্র্যের আষ্টেপৃষ্টে আবদ্ধ লোকজনের নিকট সুশৃঙ্খলভাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
সুবিধাভোগি লোকজন ইউনিভার্সাল এমিটির কম্বল পেয়ে সীমাহীন আনন্দ প্রকাশ করেছে শীতার্তরা। ইউভার্সাল এর পৃষ্ঠপোষক দাতা শুভাকাঙ্ক্ষী স্বেচ্ছাসেবকদের জন্য অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা স্বীকার ও আল্লাহর নিকট দোয়া করেছেন সুবিধাভোগীরা।
বীতরণ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা হিসেবে জনাব মোঃ সগির আহম্মেদ উপস্থিত থেকে স্বেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বিতরণে সহযোগিতা করেছেন।
স্বেচ্ছাসেবক ছগির আহাম্মদ বলেন আমরা সবসময় সমাজের অসহায় মানুষের জন্য কাজ করছি এবং ভবিষ্যতেও অসহায় মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে।
tawhidit.top/