হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা।।
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পেঁয়াজ বীজ বিক্রিতে ভোক্তাদের সাথে প্রতারনা করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক।
উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান জানান,বাগাট বাজারে অবস্থিত মোঃ আবুল হোসেনের মালিকানাধীন সুজন বীজ ভান্ডার বেশ কিছুদিন ধরে পেঁয়াজ বীজ বিক্রি করে আসছে। কিন্তু হাইব্রিড না হলেও বীজের কৌটার গায়ে হাইব্রিড লিখে ভোক্তাদের সাথে প্রতারনা করে আসছিল বলে আমাদের কাছে অভিযোগ ছিল। হাইব্রিড বীজ নির্দিষ্ট কমিটির মাধ্যমে প্রত্যায়িত হতে হয়। কিন্তু এ বীজগুলো প্রত্যয়িত না হলেও হাইব্রিড বলে চালিয়ে দেওয়া হচ্ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক জানান, অভিযোগ পাওয়ার পর বাগাট বাজারে সুজন বীজ ভান্ডারে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার,উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ূন কবির।
tawhidit.top/