নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)
স্মার্ট বাংলাদেশ বি নির্মানের লক্ষে কলাপাড়ায় শেখ হাসিনার উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ করেছে ১১৪ পটুয়াখালী ৪ (কলাপাড়া রাঙ্গাবালী) আসনে মনোনয়ন প্রত্যাশীআব্দুল্লাহ-আল-ইসলাম লিটন। রবিবার(৮ অক্টোবর)শেষ বিকেলে কলাপাড়া পৌরশহরে এই উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় সাবেক এমপি মরহুম আনোয়ার উল ইসলামের সুযোগ্যপুত্র লিটনের সাথে একাত্মতা পোশন করে হাজার,হাজার,জনতা শামিল হয়েছে। এসময় শেখহাসিনার উন্নয়ন স্লোগানে,
প্রকম্পিত হয় কলাপাড়া শহর। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক আব্দুল্লাহ – আল – ইসলাম লিটন।
এসময় মাননীয় প্রধান মন্ত্রীশেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন,
শেখ হাসিনা দেশ ব্যাপী যেই উন্নয়ন করেছেন তা দেখে পুরোবিশ্ব আজ ঈর্ষান্বিত। তিনি বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার সাহসী নেতৃত্বে সারাদেশ ব্যাপী উন্নয়নের মহাযজ্ঞ চলছে। দক্ষিনাঞ্চলে পায়রা পোর্ট,তাপবিদ্যুকেন্দ্র,চলমান রেলপ্রকল্প সহ বড় বড় মেঘাপ্রজেক্ট হাতে নিয়েছেন। আর তা দেখে কিছু কুচক্রী মহল উন্নয়ন কে ব্যাহত করতে উঠেপড়ে লেগেছে। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নকে আরও ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।
tawhidit.top/