সাজনুস শরীফ বরগুনা সংবাদ দাতা।।
বরগুনায় জাতীয়তাবাদী প্রজন্ম দলের জেলা আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর অনুমতিক্রমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বরগুনা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জনি হোসেন সরকার ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মহসিন হাবিব।
আরমান নাইম- কে আহ্বায়ক ও মোঃ ইব্রাহিম হোসেন-কে সদস্য সচিব করে মোট ৩১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ সাব্বির আহমেদ রাফি, মোঃ সাব্বির হোসেন, মোঃ বেল্লাল হোসেন, মোঃ সৈকত হোসেন, মোঃ রবিন, মোঃ জাহিদুল, মোঃ সোহাগ, মোঃ রুহাদ হাসান, মোঃ ফয়সাল, মোঃ শামিম, মোঃ খাইরুল এবং সদস্য হিসেবে মোঃ সাকিল সিকদার, জিহাদ মিয়া , আকাশ মিয়া, মোঃ রাফি খান, মোঃ জিহাদ খান, মোঃ নয়ন, আলিফ উদ্দিন,সানি, মোঃ চাঁদ, সিয়াম,বশির হাওলাদার, মোঃ রাকিব, জয়দেব, জহিরুল ইসলাম, মোঃ রাব্বি,অজিত কর্মকার, জিলান ও মোঃ বেল্লাল এর নাম প্রকাশ করা হয় ।
কমিটি নিয়ে জেলার নব-নির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব তাদের বক্তব্যে বলেন – অসংখ্য ধন্যবাদ জানাই কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদি প্রজম্ন দলের বিপ্লবী সভাপতি মোঃ জনি হোসেন এবং সাধারন সম্পাদক মোঃমহাসিন হাবিব ভাই কে।আপনরা আমাদের এই যে সম্মান দিয়েছেন এটা আমি ও আমার আহবায়ক সহ সকল নেতা কর্মী এটা নিষ্ঠার সাথে পালন করবো। জেলা ছাত্র দল এবং জেলা বিএনপি সকল কর্ম সূচি সঠিক ভাবে পালন করবো। এবং বাংলাদেশ জাতীয়তাবাদি প্রজম্ন দলকে বরগুনা যাতে একটা ভালো যায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। শহীদ জিয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে দেশ মাথা খালেদা জিয়া ও ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক তারেক জিয়ার প্রতিটি নির্দেশনা মেনে সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ।
আগামী ৯০ দিনের মধ্যে এই আহ্বায়ক কমিটিকে পূর্নাঙ্গ করা নির্দেশ প্রদান করেন কেন্দ্রীয় কমিটি।
tawhidit.top/