Loading ...
  • Wed, 16 Sep 2026, 01:09 am
আবহাওয়া ব্যানার

ফরিদপুর চিনিকলে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ রুম / ১৪৬
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

হৃদয় শীল ,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি:-
আজ মঙ্গলবার দুপুরে মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আয়োজনে চিনিকল শ্রমজীবী ইউনিয়ন কার্যালয় মাঠে বিশাল শ্রমিক-কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক-কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ শাহিন মিয়া। হিসাব ও বৃহত্তর প্রশাসন বিভাগের সদস্য মতিয়ার রহমান মিঞার স লণায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, সাধারন সম্পাদক মো. ঈমান আলী মোল্যা, প্রধান বক্তা শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হামিদুর রহমান,সাবেক সাধারন সম্পাদক মো. জহুরুল হক, আখ চাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক রেজাউল করিম ঝটু,সাবেক শ্রমিক নেতা মজিবুর রহমান মন্টু,শ্রমজীবী ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম,সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক মো. আলমগীর বিশ্বাস আলম,সিআইসি মনিরুল ইসলাম,নির্মল কুমার সরকার,সিডিএ মনিরুজ্জামান,শহিদুল ইসলাম, মিঠুন মোল্যাআসাদ হোসেন, রামবিলাস রাহুত,আক্কস হোসেন মোল্যা,আব্দুল খালেক প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী মোল্যা, সাবেক নেতা হারুন অর রশিদ, আঃ বারিক,সংগ্রাম পরিষদের অর্থ সম্পাদক তোজাম্মেল মন্ডল,প্রচার সম্পাদক মোঃ মঞ্জু বিশ্বাসসহ চিনিকলের শ্রমকি কর্মচারীরা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/