রংপুর জেলা সংবাদদাতাঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে নিয়ে কটুক্তি করায় রংপুর জেলার পীরগঞ্জের এক যুবক কে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, গতকাল ৩১ জুলাই (সোমবার) বেলা আনুমানিক সাড়ে এগারোটার মধ্যে উপজেলার ৬ নং টুকুরিয়া ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মিজানুর রহমান শাহীনের ছেলে মোঃ হাবিব-বিন-মিজান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে তার নিজস্ব ফেসবুক আইডিতে লেখেন “কিরে হাসিনা কারেন্ট নাই কেন এই তোর বালের উন্নয়ন” – লিখে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করলে পীরগঞ্জ থানাধীন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা পোস্ট দেখে উত্তেজিত ও চড়াও হয় এবং তারা বিষয়টি অফিসার ইনচার্জ কে অবহিত করেন।
অফিসার ইনচার্জ নিজে পোস্টটি দেখে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের শান্ত হতে বলেন এবং বলেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এখনই নেওয়া হবে এই বলে তাৎক্ষণিক অফিসার ইনচার্জের নির্দেশে পীরগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আহসান হাবীব প্রিন্স এসআই বিধান ও সঙ্গীয় অফিসার ফোর্সদের নিয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে আসেন এবং মোঃ হাবিব-বিন-মিজান ইভানকে গ্রেফতার করে।
tawhidit.top/