Loading ...
  • Mon, 18 মে 2026, 11:55 am
আবহাওয়া ব্যানার

বদলগাছীতে কবিরাজের উপর রোগীর মৃত্যুর দায় চাঁপানোর অভিযোগ

নিউজ রুম / ১১৬
সোমবার, ১৭ জুলাই, ২০২৩

প্রতিনিধি, নওগাঁঃ

নওগাঁর বদলগাছীতে মাদকাসক্ত অসুস্থ ব্যাক্তির হঠাৎ মৃত্যুর পর মৃত্যুর কারণ নিয়ে এলাকায় জনসাধারণের মধ্য নানা গুঞ্জন উঠে । অসুস্থ ঐ রোগী মারা যাওয়ায় পর তার মৃত্যুর দায় কবিরাজের উপর চাঁপানোর জন্য
একটি কুচক্রি মহল তৎপর হয়ে উঠে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কবিরাজ আবু হেনা এনামুল।

স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎত নগর গ্রামের আবু হেনা এনামুল তার বাড়ির পাশে মাজারে গত ১বছর যাবৎ কবিরাজি করে আসছেন।

মাজারে বিভিন্ন যায়গা থেকে রোগীরা আসেন হেনার কাছে কবিরাজি চিকিৎসা সেবা নিতে।
অনেক রোগী হেনার কবিরাজি চিকিৎসা নিয়ে সুস্থ ও হয়েছেন এমনটাই জানান স্থানীয় একাধিক ব্যাক্তিরা।

হেনা কবিরাজ জানান, গত ১বছর যাবৎ আমি মাজারে বিভিন্ন রোগীর কবিরাজি চিকিৎসা সেবা দিয়ে আসছি। বহু রোগী আমার কবিরাজি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। আমার কাছে জ্বীন-ভূতে আছর করা রোগী, হাত পা, মাজায় বেথা সহ নানা ধরনের রোগী আসে, আমি মূলত ঝাড়ফুঁক পানি পড়া তেলপড়া দিয়ে রোগীর চিকিৎসা করি। কিছু দিন পূর্বে আমার কাছে একজন মুমূর্ষ রোগী চিকিৎসা সেবা নিতে আসেন, রোগীর অবস্থা বেগতিক দেখে আমি দ্রুত রোগীকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেয় রোগীর স্বজনদের। মুমূর্ষু ঐরোগীকে বাড়িতে নেওয়ার সময় পথিমধ্যেই রাস্তায় রোগীর মৃত্যু হয়। কিন্তু একটি মহলের বেশ কিছু লোকজন আমার এই কাজের শুরু থেকেই ষড়যন্ত্র করছে।রোগীর ঐ মৃত্যুর ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করে এবং আামাকে ফাঁসানোর জন্য মিথ্যা গুজব তোলে আমার প্রতিপক্ষের লোকজন।

স্থানীয় একাধিক ব্যাক্তিরা জানান,

গত ৩০শে মে কবিরাজের বাড়ি থেকে মুমূর্ষু ঐ রোগীকে নিজ বাড়িতে নেওয়ার পথে রাস্তায় অসুস্থ ঐ রোগীর মৃত্যু হয় । রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় কতিপয় ব্যক্তি বিষয়টি কে ভিন্নখাতে প্রভাবিত করেন। কবিরাজের চিকিৎসায় রোগীর মারা যাওয়ার একটা নিছোক গুজব তোলেন।মুলত কবিরাজ হেনাকে ফাঁসানোর জন্যই কুচক্রীরা এই গুজব রটান।

এঘটনায় কবিরাজ হেনার পরিবারের সদস্যদের দাবি যে কবিরাজ হেনা সম্পূর্ণ নির্দোষ, তাকে বেকায়দায় ফেলতে স্থানীয় একাধিক ব্যক্তি এই কবিরাজের চিকিৎসায় রোগীর মৃত্যুর গুজব তোলে।

স্থানীয় ইউপি সদস্য আনিসুর বলেন, কবিরাজ হেনা তার মাজারে কবিরাজী করতেন। মাঝে মধ্যই বিভিন্ন যায়গা থেকে তার ঐখানে লোকজন আসতো। কিছু দিন পূর্বে হঠাৎ তার কবিরাজী চিকিৎসা নামে রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। শুনেছি ঐ ঘটনায় একটি মামলা হয়েছে আর কবিরাজ হেনা জাবিন নিয়ে এসেছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্য মিশ্র প্রতিক্রিয়া
দেখা দিয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/