বুলবুল আহমেদ ( বুলু)
বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ
আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের ৯-টি ওয়ার্ডের প্রতিটি দুঃস্থ অসহায় অতিদরিদ্র ব্যক্তিদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাউলের কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ বরাদ্দে ভিজিএফ এর চাউল বিতরনের জন্য বাড়ি-বাড়ি গিয়ে কার্ড বিলি করেছেন উপজেলার ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন।
তারই ধারাবাহিকতায় বিশেষ বরাদ্দের ২১২২ টি পরিবারের কার্ডধারী নারী পুরুষদের মাঝে ভিজিএফ এর কার্ড বিতরণ করা হয়েছে। ২৪-৬-২০২৩ রোজ শনিবার বৈকাল ৫ টা থেকে সন্ধ্যা পর্যন্ত উক্ত ইউনিয়ন পরিষদে এ বিতরণ কার্যক্রম করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মিঠাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব মুক্তিযোদ্ধা সহ আওয়ামী লীগের ৯ টি ওয়ার্ডের নেতাকরীবৃন্দ আরো উপস্থিত ছিলেন। মিঠাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য সদস্যাবৃন্দ ও গ্রাম পুলিশ।
আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন বলেন, ঈদ উপলক্ষে অসহায় অতিদরিদ্র ব্যক্তিদের বরাদ্ধকৃত চাউল যদি কেউ অসাধু উপায়ে উত্তোলন করে বিক্রি করেন, আর সেই চাউল বিক্রি করার যদি উপযুক্ত প্রমান পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
tawhidit.top/