Loading ...
  • Wed, 16 Sep 2026, 12:00 am
আবহাওয়া ব্যানার

আমতলীতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে আহত

নিউজ রুম / ২২৯
বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

মোঃ সাইদুর রহমান, আমতলী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার আমতলীর সদর ইউনিয়নের খুড়িয়া খেয়াঘাটে পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে আলতাফ চৌকিদার (৬০)কে তার চাচাতো ভাই রফিক চৌকিদারও তার সাথে থাকা লোকজন এলোপাথারী পিটিয়ে আহত করেছেন। এঘটনায় বিচার চেয়ে বৃহস্পতিবার আমতলী থানায় লিখিত অভিযোগ করেছেন আলতাফ চৌকিদার।

আমতলী থানায় দেয়া লিখিত অভিযোগে জানা যায়,মঙ্গলবার ২০ জুন সকাল ১১টার দিকে খেয়াঘাট নামক স্থানের চৌকিদার বাড়ীর সামনে ঘর তোলাকে কেন্দ্র করে আলতাফ চৌকিদার কে তার চাচাতো ভাই রফিক চৌকিদার ও তার সাথে থাকা লোকজন এলোপাথাড়ি পিটিয়ে আহত করেন।
এ ঘটনার বিচার চেয়ে আহত আলতাফ চৌকিদার বাদী হয়ে মো.রফিক চৌকিদার (৪০) হাবিব চৌকিদার (৪৫)সবুজ চৌকিদার (৩০) লালমোন বেগম (৬০), লানছু বেগম (৪০)রাব্বি হাওলাদার (৩২) মোকলেচ চৌকিদার (৫০), বিলকিস (৪০), হারুন চৌকিদার (৪৫)এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত রফিক চৌকিদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।

আমতলী থানা অফিসার ইনচার্জ একে এম মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/