সেক লাবলু, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ বালক ফুটবলের ফাইনালে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে মাচ্চর ইউনিয়ন একাদশ ।
১৪ জুন বুধবার বিকাল ৪ ঘটিকার সময়ে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ঈশান গোপালপুর ইউনিয়নকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধ গোলশূন্য ছিল। বিজয়ী দলের পক্ষে ৮নং জার্সি পরিহিত রিফাত শরিফ একটি গোল করেন অপর গোলটি হয় আত্মঘাতী শরিফ এর মাধ্যমে।
খেলা শেষে ফরিদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউ এন ও সহকারী কমিশনার ভূমি জনাব জিয়াউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব কামরুল আহসান তালুকদার পিএএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক, সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আরিফ, সদর উপজেলার চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহিদ মুন্সী, ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম মজনু, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহ মোহাম্মদ এমার হক।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রিফাত শরীফ, টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন রাকিবুল।
খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন, সহকারী রেফারি হিসেবে ছিলেন মিনার বিশ্বাস ও সাইফুল আলম, চতুর্থ রেফারি হিসেবে ছিলেন মোঃ রেজাউল করীম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাসিবুর রহমান জামি। সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখা।
খেলা শেষে রানারআপ দলকে একটি ট্রফি ও সকল খেলোয়াড়দের জন্য মেডেল এবং চ্যাম্পিয়ন দলের জন্য একটি ট্রফি ও সকল খেলোয়াড়দের জন্য মেডেল প্রদান করা হয়।
tawhidit.top/