পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ের পুকুরের পানি নিষ্কাশন করে মাছ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমের স্বামী সাইদুর রহমান হিরন এর বিরুদ্ধে। উপজেলার ধুলিয়া ইউনিয়নে
জামালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্র জানা গেছে, কয়েকদিন আগে জামালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের পানি নিষ্কাশন করে প্রভাব বিস্তার করে মাছ ধরে নিয়ে যায় সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমের স্বামী সাইদুর রহমান হিরন। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের। বিশেষ করে বিদ্যালয়ের সাইক্লোন সেন্টারের কাজ চলাকালীন সময় গভীর নলকূপটিও অকেজো হয়ে যায়। পুকুরের পানি সেচ করনের কারণে সাইক্লোন সেন্টার এর কাজও বিন্নতা ঘটেছে এবং পানি না থাকে মরুভূমিতে পরিণত হয়েছে। সাইদুর রহমান হিরনের স্বার্থপরতার কারণে দুর্ভোগে পড়েছে ওই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীগণ।
এর সুষ্ঠু বিচারের দাবি করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীর ও অভিভাবকরা।
অভিযোগ রয়েছে সহকারী শিক্ষক ফাতেমা বেগমের বাড়ির সামনে বিদ্যালয় থাকায়
তিনি প্রভাব বিস্তার করে স্কুল চলাকালীন সময়ে ক্লাস রেখে বাড়ি গিয়ে বাসার কাজকর্ম করে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মোসাম্মৎ রুনা লায়লা ছবি বলেন,
বিদ্যালয়ের পুকুরের পানি নিষ্কাশন করার ব্যাপারে আমাকে জানানো হয় নাই।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসাম্মৎ মিতু আক্তার বলেন, বিদ্যালয়ের পুকুরের পানি নিষ্কাশন করার কথা আমাকে কেউ জানায় নাই। পরে আমি শুনেছি।
tawhidit.top/