Loading ...
  • Mon, 09 Feb 2026, 02:47 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ৭৫০ গ্রাম গাঁজা সহ এক ব্যাবসায়ী আটক

নিউজ রুম / ২২৬
বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

কলাপাড়া প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী এক মুদি দোকান থেকে ৭৫০ গ্রাম গাঁজা সহ সোহান খান (২৩) নামের এক গাঁজা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০.৩০ মিনিটের দিকে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. জসিম এর নির্দেশে এস আই হুমায়ুন কবির অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মধুখালী টাওয়ারের রাস্তা সংলগ্ন দোকানে ড্রামের মধ্যে থাকা ৭৫০ গ্রাম গাঁজা ও ব্যাবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ী পশ্চিম মধুখালী গ্রামের মো. নুরুজ্জামান খান এর ছেলে।
এ বিষয়ে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. জসিম জানান, সোহান খান নামের ঐ লোক দোকানের মধ্যে ড্রাম রেখে তাঁর মধ্যে গাঁজা রেখে কৌশলে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গাঁজা সহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/