Loading ...
  • Mon, 20 Jul 2026, 07:36 pm
আবহাওয়া ব্যানার

সালথার আকাশে রমজানের ব্যাতিক্রমী চাঁদ

নিউজ রুম / ২৬২
শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর) প্রতিনিধি
সালথার আকাশে দেখা মিলেছে রমজানের ব্যাতিক্রমী চাঁদ। সাধারণত চাঁদের উপরে তারা দেখা যায়। কিন্তু প্রথম রমজানে চাঁদের নিছে তারা দেখা গেছে।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার পর সালথা উপজেলার  সবখানে চাঁদের নিচে তারা দেখেছেন স্থানীয়রা। এ নিয়ে ফেসবুকে পোস্টও দিচ্ছেন অনেকে।

সংবাদকর্মী মহব্বত চৌধুরী বলেন, আমার জীবনের প্রথম দেখা চাঁদের নিচে সাথে লাগা তারা যদিও তাদের মধ্যে অনেক দুরত্ব কিন্তু এরকম ভাবে আমি কখনও কোনদিন চাঁদ ও তারাকে দেখিনি।

সংবাদকর্মী সাইফুল ইসলাম মারুফ বলেন,চাঁদ আর শুক্র গ্রহের এমন অবস্থান সত্যি বিরল এবং অসাধারণ একটি দৃশ্য! এটি দেখতে অনেকটা আরবি হরফ “বা” এর মতো।

এদিকে এ রকম ব্যাতিক্রম দৃশ্য দেখতে খোলা জায়গায় বা বাসার ছাঁদে ভিড় করেন অনেকে।

এমন একজন প্রকৃতি প্রেমী নজরুল বলেন, এমন দৃশ্য এই প্রথম দেখেছেন তিনি। এমন দৃশ্য দেখতে পেরে খুশি তিনি।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/