Loading ...
  • Sat, 07 Feb 2026, 05:39 am
আবহাওয়া ব্যানার

মহিপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

নিউজ রুম / ২৭৫
শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

আল-আমিন অনিক
মহিপুর পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। মহিপুর থানা যুবলীগের আয়োজনে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। শুক্রবার ১৭মার্চ বিকেলে মহিপুর থানা যুবলীগের দলীয় কার্যালয়ে জাতীরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, সদস্য নাসির উদ্দীন, ছিদ্দিক মোল্লা, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদৌস হাং, যুগ্ন আহবায়ক সুমন হাং, মনির হাং, থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খান, সাধারণ সম্পাদক সবুজ ভুইয়া, থানা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ সহ যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা উপস্হিতি ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/