Loading ...
  • Mon, 15 Dec 2025, 11:40 pm
আবহাওয়া ব্যানার

আগৈলঝাড়া অপহৃত স্কুল ছাত্রী ১৭ দিনেও উদ্ধার হয়নি

নিউজ রুম / ৪৫৪
বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

জগদীশ মন্ডল
আগৈলঝাড়া প্রতিনিধি।

আগৈলঝাড়ায় অপহরণের ১৭ দিনেও উদ্ধার হয়নি দশম শ্রেনীর স্কুল ছাত্রী হৈমন্তী সরকার। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের কেশব চন্দ্র সরকারের মেয়ে ও সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী হৈমন্তী সরকার (১৫)কে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বখাটে নাঈম মিয়া।

তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৭ ফেব্রুয়ারী সকালে হৈমন্তী সরকার প্রাইভেট পড়তে যাওয়ার পথে জোরপূর্বক মটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায় বখাটে নাঈম মিয়া। নাঈম মিয়া একই এলাকার ফজলুল হক মিয়ার ছেলে।

এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর পিতা কেশব চন্দ্র সরকার বাদী হয়ে গত ৩রা মার্চ আগৈলঝাড়ায় থানায় নাঈম মিয়াকে প্রধান আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের ১৭দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অপহৃতাকে উদ্ধারসহ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন মন্ডল জানান, আসামীদের গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে। এখনও তাদের কোন সন্ধ্যান পাওয়া যায়নি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/