সঞ্জিব দাস,গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি।।
গলাচিপা উপজেলা প্রশাসন পরিচালিত বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল (বিটিএফ)’র ১৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার (২২ফেব্রুয়ারী) সকাল ১০ টায়
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন,১১৩ পটুয়াখালী (৩) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এস এম শাহজাদা।
স্কুলের অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী ডা:জান্নাতুল নাঈম আইভি এর সার্বিক সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মু.শাহিন,উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, পল্লী উন্নয়ন অফিসের মাহবুব হাসান শিবলী,স্কুলের উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম ও স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ ।
সভাপতি ও অধ্যক্ষ অনুষ্ঠানে সকল অতিথি বৃন্দকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এস এম শাহজাদা বলেন, কোমলমতি শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তারাই শিক্ষা ও ক্রিড়া নৈপুণ্যে দেশের মুখ উজ্জ্বল করে বহির্বিশ্বের দরবারে দেশকে এগিয়ে নিয়ে নিয়ে আগামী পৃথিবী গড়ে তুলবে। তাই এমন আয়োজনে শিক্ষক-শিক্ষিকা,পরিচালনা পর্ষদ শিক্ষার্থী সহ সকল অভিভাবক সুধীজনকে ধন্যবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে আগত অতিথি সহ শত শত অভিভাবক ও দর্শকরা শিশুদের নানা ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সভাপতি,অধ্যক্ষ ও অতিথিবৃন্দরা পুরস্কার প্রদান করেন।
উল্লেখ্য ২০০৮ সালের ২রা জানুয়ারি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্তমান সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন স্কুলটি প্রতিষ্ঠা করেন।
tawhidit.top/