রাসেল মোল্লা (স্টাফরিপোটার)
পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মো.শাহজাহান মীর (৬০) নামের এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেল সহকারি কমিশনার (ভূমি) মো. আবুবক্কর সিদ্দিকী এ সাজা প্রদান করেন।
জানাযায়, দীর্ঘ দিন ধরে একটি মহল উপজেলার লতাচাপলি ইউনিয়নের খাজুরা এলাকার সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছিল। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেল সহকারি কমিশনার ভূমি মো. আবুবক্কর সিদ্দিকী খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঘটনাস্থল পরির্দশন করেন। পরে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো.শাহজাহান মীর কে এ সাজার আদেশ প্রদান করেছেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেল সহকারি ভূমি কমিশনার মো. আবুবক্কর সিদ্দিকী বলেন,বালু মহল ঘোষিত নয় এমন স্থান থেকে ইজারা ব্যতীত সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করার কারনে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ), ৫(১), ৬(১) ও ৭ ধারা লঙ্গনের দায়ে অভিযুক্ত ব্যাক্তিকে সাজা প্রাদন করা হয়েছে।
tawhidit.top/