Loading ...
  • Wed, 24 Jun 2026, 02:32 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় শারীরিক যন্ত্রনা সইতে না পেরে বিষপানে গৃহবধুর মৃত্যু

নিউজ রুম / ৭৫১
সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

কলাপাড়া প্রতিনিধি।

পটুয়াখালীর কলাপাড়ায় বিষপানে মোসা: তানজিলা আক্তার নাহার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রবিবার (১২ ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধু উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের মো.পারভেজ হোসেনের স্ত্রী। এ ঘটনায় রবিবার রাতে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.জহিরুল ইসলাম জানান,দুই সন্তানের জননী তানজিলা আক্তার নাহার দীর্ঘদিন ধরেই নানান রকমের রোগে আক্রান্ত । ঘটনার দিন শারীরিক অসহ্য যন্ত্রনা সইতে না পারায় সে সবার অগোচরে বাবার বাড়ী চিংগড়িয়ায় ঘরে থাকা বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেকক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/