Loading ...
  • Fri, 19 Jun 2026, 11:38 pm
আবহাওয়া ব্যানার

বাংলাদেশের মধ্যে একক অভিনয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় কলাপাড়ার সুদীপন মুখার্জী অর্জুন

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩৭
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

পটুয়াখালীর কলাপাড়ার শিক্ষার্থী সুদীপন মুখার্জী অর্জুন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর একক অভিনয় প্রথমে পৌরসভা, উপজেলা, জেলা,বিভাগীয় পেরিয়ে বাংলাদের মধ্যে জাতীয় পর্যায়ে ঢাকাতে তৃতীয় স্থান অর্জন করেছে। অর্জুন কলাপাড়ার সাংস্কৃতিক সংগঠন ‘কচিমুখ নাট্যাঙ্গন (কণা)’- এর সদস্য এবং মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টদের মতে, জাতীয় পর্যায়ে অর্জুনের অভিনয় বিচারকদের মুগ্ধ করেছে। দীর্ঘ প্রায় দুই দশক পর কলাপাড়া থেকে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের ঘটনাকে এলাকার জন্য গৌরবজনক হিসেবে দেখা হচ্ছে।

গ৩ ১৬ জুন রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ববি হাজ্জাজ। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্জুনের এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেসার উদ্দিন আহমেদ টিপু, মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব কণা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

অর্জুনের প্রশিক্ষক ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও কলাপাড়ার সাংস্কৃতিক কর্মী আতিকুর রহমান মিরাজ।

পরিবারের সদস্যরা জানান, অর্জুনের এ সাফল্যের পেছনে পরিবারের নিরলস সহযোগিতা ও অনুপ্রেরণা রয়েছে। তার বাবা সাংবাদিক অশোক মুখার্জি ও মা সাংস্কৃতিক কর্মী এবং কলাপাড়া মহিলা কলেজের শিক্ষিকা শুভ্রা চক্রবর্তী কল্যাণী সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেছেন।

এদিকে অর্জুনের বড় বোন দেবশ্রী মুখার্জীও অভিনয়, আবৃত্তি ও জারিগান বিভাগে মোট পাঁচবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/