Loading ...
  • Fri, 13 Nov 2026, 07:48 pm
আবহাওয়া ব্যানার

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন দুদকের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো.সাহাবুদ্দিন চুপ্‌পু

নিউজ রুম / ২৩৬
রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছেন।

ওই প্রতিনিধি দলের সাথে ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন।

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্‌পু। আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মাধ্যম নিদ্রিষ্ট হচ্ছে বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্‌পুই হচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। কারণ সংসদে একক সংখ্যাগরিষ্ট দল তাকে মনোনয়ন দিয়েছে। বিরোধী দল জাতীয় পার্টি কোনো প্রার্থী দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/