Loading ...
  • Wed, 04 Mar 2026, 04:00 am
আবহাওয়া ব্যানার

শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়।

নিউজ রুম / ১০৩
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

 

শফিকুল ইসলাম বরিশাল সংবাদদাতা।।

৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বরিশাল ১ আসনের আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চেংঙ্গুটিয়া বাজারে নির্বাচনি মতবিনিময় সভায় স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন, বরিশাল তথা দক্ষিণ বঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নের প্রধান চাওয়া পদ্মা সেতু, বরিশাল বিশ্ববিদ্যালয় , বরিশাল শিক্ষা বোর্ড ,বরিশাল বিভাগ, বরিশাল বিমানবন্দর ,
বরিশাল মেডিকেল কলেজ হসপিটাল কে ১০০০ শয্যা হসপিটালে উন্নতিকরণ, আমানগঞ্জে ২০০ শয্যা সুকান্ত বাবু শিশু হসপিটাল স্থাপন, ঢাকা বরিশাল সড়ক চার লেনে উন্নতি করন কাজ শুরু হয়েছে, ভাঙা থেকে বরিশাল হয়ে পায়ড়া বন্দর রেললাইন প্রক্রিয়াধীন আছে, বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আন্তর্জাতিক স্টেডিয়াম, বরিশাল মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, গড়িয়ার পার ১৩২ (কেবি) বিদ্যুৎ উৎপাদন, ঝালকাঠি গাব খান সেতু, পটুয়াখালী পায়রা সেতু, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী পায়রা গভীর সমুদ্র বন্দর স্থাপন, পটুয়াখালীতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতু ভেকুটিয়া, পটুয়াখালী কুয়াকাটা সড়কে শেখ কামাল শেখ জামাল ও শেখ রাসেল সেতু, পটুয়াখালী কুয়াকাটা পর্যটন কেন্দ্র, গৌরনদীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, গৌরনদীতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC) বরিশাল বিভাগীয় শিল্পকলা একাডেমী, এছাড়াও নিজ এলাকার আগৈলঝাড়া ও গৌরনদীতে সড়ক, ব্রিজ কালভার্ট, ভাতা , বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, ভূমিহীনদের ঘর নির্মাণ ।রাস্তাঘাট উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বেই আজ এই উন্নয়ন সম্ভব হয়েছে। সুতরাং আপনারাই বিচার করুন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন শেখ হাসিনার আমলে হয়েছে কি হয়নি?


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/