Loading ...
  • Wed, 04 Mar 2026, 09:21 am
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নে ওয়ার্ড আ’লীগের বর্ধিত সভা!

নিউজ রুম / ১০৭
মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

 

মোহা.রতন মিয়া, রংপুর সংবাদাতা।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ০১ নং চৈত্রকোল ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড শাখা’র আয়োজনে আজ সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ঝাড়বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসা হলরুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বর্ধিত সভা ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুলু মিয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান শাহ্, উপজেলা আ.লীগের সদস্য দেলদার হোসেন মন্ডল, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি রোকনুজ্জাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এজহারুল হক রতন,দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, নির্বাচক কমিটির সদস্য, সকল ওয়ার্ড আ.লীগের সভাপতি-সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি (রোববার) বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/