Loading ...
  • Thu, 25 Jun 2026, 07:10 pm
আবহাওয়া ব্যানার

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বদলগাছীর ২, নং মথুরাপুর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

নিউজ রুম / ৪১৭
রবিবার, ২৫ জুন, ২০২৩

বুলবুল আহমেদ ( বুলু)
বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৯-টি ওয়ার্ডের প্রতিটি দুঃস্থ অসহায় অতিদরিদ্র ব্যক্তিদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাউলের কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া বিশেষ বরাদ্দে ভিজিএফ এর চাউল বিতরনের জন্য বাড়ি-বাড়ি গিয়ে কার্ড বিলি করেছেন উপজেলার ২ নং, মথুরা পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা।
তারই ধারাবাহিকতায় বিশেষ বরাদ্দের ২০৪৭ টি পরিবারের কার্ডধারী নারী পুরুষদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। ২৫-৬-২০২৩ রোজ রবিবার সকাল ৯ টা থেকে বৈকাল ২টা পর্যন্ত
উক্ত ইউনিয়ন পরিষদে এ বিতরণ কার্যক্রম করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ২নং মথুরাপুর ইউনিয়নের ট্যাক অফিসার মুক্তিযোদ্ধা সহ আওয়ামী লীগের ৯ টি ওয়ার্ডের নেতাকরীবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন।মথুরাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য সদস্যাবৃন্দ ও গ্রাম পুলিশ। মোঃ মাসুদরানা বলেন, ঈদ উপলক্ষে অসহায় অতিদরিদ্র ব্যক্তিদের বরাদ্ধকৃত চাউল যদি কেউ অসাধু উপায়ে উত্তোলন করে বিক্রি করেন, আর সেই চাউল বিক্রি করার যদি উপযুক্ত প্রমান পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/