Loading ...
  • Thu, 12 Mar 2026, 05:07 am
আবহাওয়া ব্যানার

নওগাঁয় বঙ্গবন্ধুর নামে স্থাপন হচ্ছে বিশ্ববিদ্যালয় সংসদে বিল পাস

নিউজ রুম / ১৮৯
বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।

বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে নওগাঁয়। এ সংক্রান্ত একটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী দীপু মনি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়,নওগাঁ বিল-২০২৩’ পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর দেওয়া জনমত যাচাই,বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

বিলে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ-১৯৭৩-এর বিধানাবলি মানতে হবে। রাষ্ট্রপতি হবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। আচার্য নির্ধারিত শর্তে স্বনামধন্য একজন শিক্ষাবিদকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ করবেন। কোনো ব্যক্তি উপাচার্য হিসেবে দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না। আচার্য যেকোনো সময় উপাচার্যের নিয়োগ বাতিল করতে পারবেন।

বিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিদের চাকরির শর্তাবলি নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো বেতনভোগী শিক্ষক ও কর্মচারী সংসদ সদস্য বা স্থানীয় সরকারের কোনো পদে নির্বাচিত হতে প্রার্থী হতে চাইলে ওই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আগে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে ইস্তফা দেবেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/