Loading ...
  • Thu, 25 Jun 2026, 07:35 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় চার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিউজ রুম / ২৬৩
মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত দামে এল পি গ্যাস বিক্রি এবং সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে চার ব্যবসায়ীকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে পৌরশহরের নতুন বাজার এলাকার ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। এসময় উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/