Loading ...
  • Thu, 21 মে 2026, 05:09 am
আবহাওয়া ব্যানার

মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে অভিযান অবৈধভাবে ওষুধ ব্যবসার দায়ে বিপুল পরিমাণ ঔষধ জব্দ

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া।। / ৪৬
বুধবার, ২০ মে, ২০২৬

 

পটুয়াখালীর কলাপাড়া,মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ওষুধ ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এসময় বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয় পটুয়াখালীর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কেয়ার মডেল হাসপাতাল দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ড্রাগ লাইসেন্স ও অনুমোদিত ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ বিক্রি ও সংরক্ষণ করে আসছিল। এছাড়াও কিছু ঔষধের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন ব্যবসায়ী।

অভিজান টি পরিচালনা করেন ড্রাগ সুপার সুমন বিশ্বাস, সাথে ছিলেন অফিস সহোকারী মোঃ মোরশেদ। মোঃ মনির হোশেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতির সভাপতি ডাঃ ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ তালুকদার। মহিপুর কেমিস্ট এন্ড ড্রাইগিস্ট সমিতির সভাপতি ডাঃ আলহাজ্ব মহিবুল্লাহ মুসুল্লি ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মুসল্লী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অভিযান চলাকালে “Xetox IV” নামের একটি ঔষধসহ মোট ১৩৭ পিস ঔষধ জব্দ করা হয়। জব্দ তালিকায় উল্লেখ রয়েছে, এসব ঔষধের যথাযথ অনুমোদন ও সংরক্ষণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন থাকায় সেগুলো জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ঔষধের নমুনা যাচাই ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের কথা জানায় ঔষধ প্রশাসন।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ী লিখিত মুচলেকায় ভবিষ্যতে সকল আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার অঙ্গীকার করেন। একই সঙ্গে অবৈধভাবে ঔষধ ক্রয়-বিক্রয়, মজুদ ও বিতরণ কার্যক্রম থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। নকল, অনুমোদনহীন ও অবৈধ ঔষধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অভিযান সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অবৈধ ঔষধ ব্যবসায়ীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/